• জাতীয়

কবি নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত: ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান

  • জাতীয়

ছবিঃ সিএনআই

‎নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত। তিনি ছিলেন শোষণ, বঞ্চনা ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের চেতনার বাতিঘর। ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র নির্মাণের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা সাম্যবাদী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি। তাঁর সাহিত্য, সংগীত, গান, গজল, নাটক ও প্রবন্ধ আমাদের সুস্থ ধারার সাহিত্য-সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং মুসলিম জাতিসত্তার বিকাশে অবিস্মরণীয় অবদান রেখেছে।
‎
‎ডাঃ ইরান আরও বলেন, নজরুলের কবিতা গানের মধ্য দিয়ে মানবতার জন্য প্রেম দয়া মায়া ও ভালবাসার আবেদন ফুটে উঠেছে। আজকের নতুন প্রজন্মকে নজরুলকে নতুনভাবে চিনতে হবে। তাঁর রচনাবলীকে বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় তুলে ধরতে হবে, যাতে করে ইনসাফ, সাম্য ও মানবিক রাষ্ট্র নির্মাণের সংগ্রামে তাঁর চেতনা আমাদের দিশারি হতে পারে।
‎আজ (বুধবার) সকাল ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ ছাত্র মিশনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মাগফেরাত কামনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
‎
‎শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, বরিশাল জেলা সভাপতি এস সোহেল মাহমুদ, কেন্দ্রীয় দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ঢাকা মহানগর সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ আলম পাটোয়ারী, মুফতি আরিফ বিন শহীদ, সদস্য এনামুল হক আকন্দ, মোঃ আলমগীর, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন লিটন, কেন্দ্রীয় সদস্য সৈয়দ রেদোয়ান আহমেদ, মোঃ রেদোয়ান সাকিব, ঢাকা মহানগর আহবায়ক রায়হান উদ্দিন সনি, সদস্য পারভেজ আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

মন্তব্য (০)





image

ঢাকার পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

১

নিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়...

image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

২

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

৩

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৪

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৫

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

  • company_logo