• লিড নিউজ
  • জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে স্থায়ী সমাধান চান আপিল বিভাগ: প্রধান বিচারপতি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে কেবল সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ; বরং এ বিষয়ে একটি সুদূরপ্রসারী ও কার্যকর সমাধান চায় বিচারপতিরা, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়।
‎
‎বুধবার (২৭ আগস্ট) সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) শুনানিতে এ মন্তব্য করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
‎
‎শুনানিকালে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেই, এটি কবে থেকে কার্যকর হবে? তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সুস্পষ্ট ও স্থায়ী সমাধান প্রয়োজন, যাতে ভবিষ্যতে এটি নিয়ে আর সংকট সৃষ্টি না হয়।
‎
‎এদিন সকালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া রায়ের দ্বিতীয় দিনের রিভিউ শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।
‎
‎আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

মন্তব্য (০)





image

ঢাকার পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

১

নিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়...

image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

২

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

৩

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৪

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৫

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

  • company_logo