• সমগ্র বাংলা

উলিপুরে গভীর রাতে মাদক পাচারের চেষ্টা, গ্রেফতার করল পুলিশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে গভীর রাতে মাদক পাচারের চেষ্টাকালে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
‎
‎গ্রেফতারকৃত উজ্জ্বল মিয়া (২৯) উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা সরকার পাড়া গ্রামের রুহুল আমীনের ছেলে।
‎
‎জানা গেছে, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পায় উলিপুর থানা পুলিশ। এরপর অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ সাদুল্যা চাচীয়ার পাড় থেকে ২৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি উজ্জল মিয়াকে  গ্রেফতার করে পুলিশ। উজ্জল দীর্ঘদিন থেকে মাদক পাচার ও ব্যবসা করে আসছিলো।
‎
‎এবিষয়ে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

আদালতের সাবেক জিপি ও আ.লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার

১

নিজস্ব ডেস্ক : পটুয়াখালীর জেলা জজ আদালতের সাবেক গভর্নমেন্ট প্লিডার (জিপি) ও জ...

image

সেন্টমার্টিনে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু

২

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) ...

image

পিরোজপুরে পার্কিং করা বাসে আগুন

৩

নিজস্ব ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আর...

image

গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন

৪

নিজস্ব ডেস্ক : ঢাকা থেকে পিরোজপুর আসার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর ...

image

মধ্যরাতে সচিবালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণ

৫

নিজস্ব ডেস্ক : রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দু...

  • company_logo