• অর্থনীতি

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন আবদুল খালেক

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মো: আবদুল খালেক। তাকে তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার তার নিয়োগ চূড়ান্ত হয়।

আবদুল খালেক বিসিএস প্রশাসন ক্যাডারের ৮৪ তম ব্যাচের কর্মকর্তা। কর্মজীবনে তিনি ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং চাঁদপুর ও যশোরে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। বর্তমানে তিনি অফিসার্স ক্লাব ঢাকার ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

খালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি বেলজিয়াম এর Antwerp ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি, যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি, এডিনবরা থেকে ডিপ্লোমা, যুক্তরাজ্যের Bradford বিশ্ববিদ্যালয় থেকে Strengthening Program এ প্রশিক্ষণ নেন।

ব্যক্তিজীবনে তিনি ৩ সন্তানের জনক। খালেক নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি যুক্তরাস্ট্র, যুক্তরাজ্য, ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, চিন, জাপানসহ পৃথিবীর বহু সংখ্যক দেশ ভ্রমণ করেছেন।

 

মন্তব্য (০)





image

জনতা ব্যাংকের নতুন এমডি হলেন মাহবুব আলম

১

নিউজ ডেস্কঃ  জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচা...

image

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০ ডিসেম্বর

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা...

image

সাভার-আশুলিয়ায় আজও ২৪ কারখানা বন্ধ, ১০টিতে কর্মবিরতি

৩

নিজস্ব ডেস্ক : তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর...

image

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা ...

image

২৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৫

নিউজ ডেস্কঃ তেজাবি স্বর্ণের মূল্যের প্রভাব পড়েছে দেশের ...

  • company_logo