• সমগ্র বাংলা

মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের চারটি আসন পুনর্বহালের দাবি

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের চারটি আসন পুনর্বহালের দাবি জানিয়েছেন দুইটি জেলার প্রতিনিধিরা। মঙ্গলবার (২৬ আগস্ট) নির্বাচন ভবনে সংসদীয় আসনের শুনানিতে তারা এ দাবি জানান।
‎
‎মানিকগঞ্জের প্রতিনিধি ব্যারিস্টার খাইরুল আলম চৌধুরী বলেন, ২০০১ সাল পর্যন্ত মানিকগঞ্জ জেলায় ৪টি সংসদীয় আসন ছিল। ২০০৮ সালে মানিকগঞ্জে একটি আসন কমিয়ে তিনটি করা হয়। এতে করে সংসদে মানিকগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব কমেছে। চারটি আসন থাকায় মানিকগঞ্জে যে বরাদ্দ ছিল তা কমে গেছে। আমরা চারটি আসনের যৌক্তিকতা তুলে ধরেছি।
‎
‎মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেন, আমি এখানে এসেছি মানিকগঞ্জের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে। ২০০১ সালের ন্যায় মানিকগঞ্জে চারটি আসনের দাবি মানিকগঞ্জের সকল স্তরের মানুষের দাবি।
‎
‎মুন্সিগঞ্জের নাগরিক অধিকার আন্দোলনের প্রধান সমন্বয়ক রনি মল্লিক বলেন, মুন্সিগঞ্জের এখন তিনটি আসন রয়েছে। এ আসন সংখ্যা বাড়িয়ে ২০০১ মত চারটি আসন করার জন্য আমরা দাবি জানিয়েছি। সেইসঙ্গে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়গুলো তুলে ধরেছি।

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo