• জাতীয়

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৬ তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।
‎
‎মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বিজিবি সদর দপ্তর পিলখানায় এ সীমান্ত সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। চার দিনব্যাপী এ সম্মেলন আগামী ২৮ আগস্ট শেষ হবে।
‎
‎এর আগে, গতকাল (সোমবার) বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী ৫৬তম সীমান্ত সম্মেলনে অংশ নিতে ৯ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল ঢাকায় পৌঁছায়।
‎
‎বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকার বিমানবন্দরে অবতরণ করলে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী তাদের অভ্যর্থনা জানান।
‎
‎বিজিবি থেকে জানানো হয়েছে যে, নিজ নিজ দেশের সীমান্তরক্ষীদের পাশাপাশি সীমান্ত-সম্পর্কিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও এ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এ বছরের সম্মেলনে সীমান্ত হত্যা, পুশইন এবং অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক, অস্ত্র ও গোলাবারুদ এবং অন্যান্য নিষিদ্ধ জিনিসপত্রের চোরাচালান রোধের ব্যাপারে আলোচনা হবে।
‎
‎এছাড়া আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং অননুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ, সীমান্তবর্তী নদীর তীর সংরক্ষণ, সীমান্তবর্তী নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ও এবারের ডিজি পর্যায়ের সম্মেলনে গুরুত্ব পাবে।
‎
‎ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণার কারণে সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা প্রশমনের উদ্যোগও নেওয়া হবে। একইসঙ্গে দ্বিপাক্ষিক বিষয় এবং দু-দেশের সীমান্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।

মন্তব্য (০)





image

আল্লামা ইকবাল ও জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা স্পিকার হাফিজ উদ...

১

নিজস্ব ডেস্ক : পাকিস্তান সফরে গিয়ে দেশটির কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকব...

image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধান...

২

নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্...

image

ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ৫২ জনসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০

৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করা...

image

জুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে চালু ...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ সালের জুন মাস থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে নির...

  • company_logo