• লিড নিউজ
  • জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার মাদকসহ বিদেশী নাগরিক আটক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের কোকেনসহ গায়ানার এক নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। দেশের ইতিহাসে জব্দ করা এটি সবচেয়ে বড় কোকেনের চালান বলে জানিয়েছে সংস্থাটি।
‎
‎মঙ্গলবার (২৬ আগস্ট) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে এ মাদকসহ তাকে আটক করা হয়।
‎
‎এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম কমিশনারের তত্ত্বাবধানে ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত সি-শিফটের ডেপুটি কমিশনারের নেতৃত্বে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে অভিযান চালানো হয়। ওই ফ্লাইটে ঢাকায় আসা গায়ানার এক যাত্রীর লাগেজে ৮.৬৬ কেজি কোকেন পাওয়া যায়, যার আনুমানিক মূল্য প্রায় ১৩০ কোটি টাকা। পরে কোকেনসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। 
‎
‎মাদকদ্রব্যসহ ওই নাগরিককে আটকের ঘটনায় ফৌজদারি ও কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
‎
‎এর আগে গত বছরের জানুয়ারিতে দক্ষিণপূর্ব আফ্রিকার দেশে মালাউইয়ের এক নারীর কাছে থেকে দেশের ইতিহাস দ্বিতীয় সর্বোচ্চ ৮ কেজি ৩০০ গ্রাম কোকেনের চালান ঢাকা বিমানবন্দর থেকে জব্দ করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতার।

মন্তব্য (০)





image

ঢাকার পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

১

নিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়...

image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

২

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

৩

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৪

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৫

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

  • company_logo