• জাতীয়

‎জলবায়ু পরিবর্তনের ফলে দেশের এক তৃতীয়াংশ ভূমি তলিয়ে যাওয়ার শঙ্কা পাউবোর

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলীয় এলাকায়। আর এর ভেতরে এক নম্বরে রয়েছে বরিশাল বিভাগ। বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে দেশের এক তৃতীয়াংশ ভূমি তলিয়ে যাবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন প্রকৌশলীরা।
‎
‎আজ (সোমবার, ২৫ আগস্ট) দুপুর দু’টায় বরিশালে পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণাঞ্চলীয় প্রধান প্রকৌশলীর সভাকক্ষে, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বিভিন্ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত ৯০টি প্রকল্প মূল্যায়ন উপলক্ষে আলোচনা সভায় এ কথা জানান তারা।
‎
‎সভায় বরিশালের পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, ‘শিল্পায়নের ফলে পরিবেশ উত্তপ্ত হয়েছে। মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে।’
‎
‎এসময় পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ সহিদুল আলম বলেন, ‘একই কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বনায়ন ধ্বংস হচ্ছে, বরফ গলছে, বৃষ্টিপাত বাড়ছে। এসব কারণে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে বাংলাদেশের মতো ছোট ভূখণ্ড পানিতে একটা অংশ তলিয়ে যাবে। প্রতিরোধে বিকল্প ব্যবস্থা নিলে এ আশঙ্কা কমতে পারে।’
‎
‎সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাভেদ ইকবাল , পরামর্শক প্রতিষ্ঠান হাউজ অফ কনসালটেন্ট এর প্রকৌশলী মাহফুজুর রহমানসহ আরও অনেকে।

মন্তব্য (০)





image

ঢাকার পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

১

নিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়...

image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

২

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

৩

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৪

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৫

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

  • company_logo