• জাতীয়

রোহিঙ্গাদের দেশে ফেরার আকুতি, গণহত্যার বিচার দাবি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যা দিবসে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে হাজারো রোহিঙ্গা গণসমাবেশ করেছে। এ সময় তারা দেশে ফেরার আকুতি জানান। একই সঙ্গে রাখাইনে রোহিঙ্গাদের ‘গণহত্যার’ বিচারের দাবি জানান রোহিঙ্গা নেতারা।

‎সোমবার (২৫ আগস্ট) নানা কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবসের দিনটি পালন করেন রোহিঙ্গারা।

‎সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলা ১১টায় উখিয়ার ৪ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বালুর মাঠে প্রধান সমাবেশ অনুষ্ঠিত হয়। খোলা মাঠ ছাড়িয়ে আশপাশের পাহাড়েও জড়ো হন হাজার হাজার রোহিঙ্গা। হাতে পোস্টার-প্ল্যাকার্ড, কণ্ঠে একটাই দাবি— নিরাপত্তা ও সম্মানের সাথে নাগরিক অধিকার নিয়ে মিয়ানমারে প্রত্যাবাসন।

‎২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে ভয়াবহ গণহত্যার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখো রোহিঙ্গা। সেই দিনটিকেই তারা পালন করছে ‘রোহিঙ্গা গণহত্যা দিবস’ হিসেবে। নিহত স্বজনদের স্মরণে শোক ও প্রত্যাবাসনের দাবিতে স্লোগানে মুখর ছিল ক্যাম্পগুলো।

‎রোহিঙ্গারা জানান, আট বছর পেরিয়ে গেলেও একজনকেও এখনো ফিরিয়ে নেয়নি মিয়ানমার। বরং প্রত্যাবাসনের পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। বর্তমানে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে। গত এক বছরে নতুন করে দেড় লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

‎তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক সহায়তাও ক্রমেই কমছে। ফলে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য কার্যক্রমে সংকট দেখা দিয়েছে। এতে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে রোহিঙ্গা শিবিরে। আট বছর পরও অনিশ্চিত ভবিষ্যৎ, কমতে থাকা সহায়তা আর ভিন দেশে বন্দি জীবনের কষ্ট নিয়েই কাটছে তাদের দিন।

‎রোহিঙ্গারা বলেন, বাংলাদেশ সরকার ফেরত পাঠাতে অব্যাহত চেষ্টা চালালেও রাখাইন রাজ্যে নির্যাতন-নিপীড়ন ও গণহত্যা এখনো থেমে নেই। প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে নতুন করে রোহিঙ্গাদের আগমন অব্যাহত রয়েছে। তাই জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের উদ্যোগেই কেবল নিরাপদ প্রত্যাবাসন সম্ভব।

‎এ দিকে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আশ্রিত রোহিঙ্গারা নানা অপরাধে জড়িয়ে পড়েছে। মাদকপাচার, মানবপাচার, অপহরণ, ডাকাতি— এমন কোনো অপরাধ নেই যেখানে তাদের সম্পৃক্ততা নেই। বিপুল সংখ্যক রোহিঙ্গার ভার বহন করা বাংলাদেশের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

মন্তব্য (০)





image

‎চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে নজরদারি করা হবে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ কোরবানি ঈদকে সামনে চামড়ার ন্যায্য দাম নিশ্চ...

image

দেশবাসীকে শুভেচ্ছা ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: ...

নিউজ ডেস্ক : দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল আজহা...

image

বৃষ্টির কারণে মেট্রোরেল স্টেশনের নিচে কুরবানির পশু আশ্রয় ...

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের ...

image

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট...

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থা...

image

মন্ত্রিত্ব কোনো লোভনীয় বিষয় না, খুবই কঠিন দায়িত্ব: সমাজকল...

নিউজ ডেস্ক : সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেছে...

  • company_logo