• সমগ্র বাংলা

রংপুরে ডাক্তার সেজে প্রতারণা ফাঁদ: দালাল গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎রংপুর ব্যুরোঃ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার সেজে লাশের পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার সময় মেহেদী হাসান (৩৮) নামে এক দালালকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
‎
‎সোমবার (২৫ আগস্ট) বিকেলে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারককে আটক করে।আটক মেহেদী রংপুর নগরীর রেলওয়ে কলোনি এলাকার মৃত আবু জাফর আলীর ছেলে।
‎
‎পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী থানার গবরধন এলাকার মোসলেম উদ্দিন জমি-সংক্রান্ত বিরোধে নিহত হন।তার লাশ পোস্টমর্টেমের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।
‎
‎এসময় দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় দালালি করে আসা মেহেদী হাসান নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে নিহতের স্বজনদের কাছে যান। তিনি দ্রুত ময়নাতদন্ত করানোর আশ্বাস দেন এবং বিভিন্ন সামগ্রী কেনার কথা বলে ৮ হাজার টাকা দাবি করেন।পরে নিহতের পরিবার তার হাতে টাকা তুলে দেয়।
‎
‎ঘটনাটি সন্দেহজনক মনে হলে পরিবারের এক সদস্য পুলিশকে খবর দেন।কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেহেদী হাসানকে আটক করে এবং তার কাছ থেকে টাকা উদ্ধার করে।
‎
‎নিহতের ভাতিজা আপেল মাহমুদ বলেন, “মেহেদী হাসান আমাদের কাছে এসে নিজেকে ডাক্তার পরিচয় দেন। তিনি দ্রুত পোস্টমর্টেম করানোর কথা বলে ৮ হাজার টাকা নেন। পরে পুলিশ এসে তাকে আটক করে। ইতোমধ্যে তিনি ৭ হাজার টাকা ফেরত দিয়েছেন।
‎
‎এদিকে স্থানীয়রা জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে দালাল চক্র সক্রিয় রয়েছে। তারা কখনও ডাক্তার, কখনও হাসপাতালের কর্মচারী সেজে রোগীর স্বজনদের হয়রানি করে টাকা হাতিয়ে নেয়। পুলিশ মেহেদী হাসানকে গ্রেফতার করায় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করলেও হাসপাতাল এলাকা থেকে দালালচক্র নির্মূলের জোর দাবি উঠেছে।
‎
‎রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “মেহেদী হাসান দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় অবস্থান করে রোগী ও স্বজনদের প্রতারণার ফাঁদে ফেলতেন। আজও তিনি একই কৌশলে টাকা নেওয়ার সময় ধরা পড়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo