• সমগ্র বাংলা

যমুনায় পিকনিকের নৌকাডুবিতে বাইশকাইলের পাঁচ যুবকের প্রাণহা'নির ৫ বছর

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ২০২০ সালের আগস্ট মাসে যমুনা নদীতে এক ম'র্মান্তিক নৌকাডুবির ঘটনায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল গ্রামের পাঁচ যুবক নদীতে নিখোঁজ হন। দুর্ঘ'টনাটি ঘটে সিরাজগঞ্জের চায়না বাঁধের অদূরে।

নি'হতরা হলেন—সাত্তার মণ্ডলের ছেলে মারুফ হাসান মণ্ডল (২৬) আব্দুর রশিদের ছেলে হাসিনুর রহমান (৩০) আবুল হোসেনের ছেলে মিজান (২৮)সোহরাব হোসেনের ছেলে শরিফ হোসেন (১৭)‌ কিতাব আলীর ছেলে শাহাদত হোসেন (১৭)

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে গ্রামের ২৭ জন যুবক চাঁদা তুলে একটি ইঞ্জিনচালিত নৌকায় সকালে যমুনা সেতুর পূর্বপাড়ে পিকনিকের উদ্দেশ্যে যাত্রা করেন। দুপুরের খাবার শেষে গোপালপুর ফেরার পথে বিকেল পাঁচটার দিকে প্রবল স্রোতের কারণে নৌকাটি চায়না ঘাটের কাছে ডুবে যায়।

সাথে থাকা সবাই সাঁতার কেটে প্রাণে বেঁচে গেলেও পাঁচ যুবক আর ফিরে আসেননি। টানা উদ্ধারকাজ চললেও নিখোঁজদের সবাইকে উদ্ধার সম্ভব হয়নি। দুর্ঘটনার তিন দিন পর সিরাজগঞ্জের শাহজাদপুর যমুনা ঘাট এলাকায় ভাসমান অবস্থায় অর্ধগ'লিত ম'রদেহ স্থানীয়রা উদ্ধার করেন।

সেই হৃদয়বিদারক ঘটনার পাঁচ বছর। পাঁচ তরুণ প্রাণের অকাল ঝরে যাওয়া এখনও শোকাবহ স্মৃতি হয়ে আছে বাইশকাইল গ্রামসহ পুরো অঞ্চলের মানুষের মনে।

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo