ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় পুষ্টিরাজ ফিড সফল ও লাভজনক খামার ব্যবস্থাপনা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে শহরের হোটেল আর রহমানে এই সেমিনারের আয়োজন করে মেসার্স ইসমাইল ট্রেডার্স, ত্রিমোহনী, গাইবান্ধা। অনুষ্ঠানে সৌজন্য প্রদান করে আরমান ফিডস্ এন্ড ফিশারিজ লিমিটেড।
এতে উপস্থিত ছিলেন, পুষ্টিরাজ ফিড সিও - কৃষিবিদ হাবিবুর রহমান খান, ই. জি. এম - ডা: : শাহাবুদ্দিন, ডি. জি. এম- দেবর্ষী মুখার্জি,সিনয়র এ.জি.এম. ও টেকনিক্যাল হেড ডা: মো: সালাউদ্দিন শাকিল,ইসমাইল ট্রেডার্স এর সত্তাধিকারী এস. আলম সহ অন্যরা।
সেমিনারে খামার ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, আধুনিক প্রযুক্তি ও গুণগতমান সম্পন্ন ফিড ব্যবহারের গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সঠিক ব্যবস্থাপনা ও উন্নতমানের খাদ্য ব্যবহার করলে খামারীরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশের প্রাণিসম্পদ খাতও সমৃদ্ধ হবে।
এসময় স্থানীয় খামারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। সেমিনারে বিপুল সংখ্যক খামারী উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...
লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

মন্তব্য (০)