• সমগ্র বাংলা

চাটমোহরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় পাবনার চাটমোহরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কর্যালয়ের আয়োজনে মৎস্য কর্মকর্তার অফিস কক্ষে মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়। 

এদিন দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শোয়াইব হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী প্রোগ্রামার আবদুল্লাহ আল নোমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মতিউর রহমান, পল্লী জীবিকায়ন কর্মকর্তা খাদেমুল ইসলাম।

জানা গেছে, মৎস্য সপ্তাহের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, সফল মৎস্য উদ্যোক্তাদের মাঝে পুরস্কার প্রদান, পোনা অবমুক্তকরণ, মতবিনিময় সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, নিরাপদ মাছ চাষ ক্যাম্পেইন, তরুণদের অংশগ্রহণে কর্মশালা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া আয়োজনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সপ্তাহের শেষ দিনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে চাটমোহরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর সমাপ্তি হয়।

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo