• লিড নিউজ
  • জাতীয়

অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ডুনিয়ন তাইয়াং শেং স্যুজ (বিডি) কোম্পানি লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১ কোটি ২ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি ফুটওয়্যার কারখানা স্থাপন করতে যাচ্ছে।
‎
‎এ লক্ষ্যে রোববার (২৪ আগস্ট) ঢাকার বেপজা (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ) নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সই করা হয়।
‎
‎বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর ও ডুনিয়ন তাইয়াং শেং স্যুজ (বিডি) কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মি. ইয়ে ইয়ারি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
‎
‎চীনা কোম্পানিটি স্পোর্টস স্যুজসহ বিভিন্ন ধরনের বার্ষিক ২১ লাখ জোড়া জুতা, স্যান্ডেল, হাইহিল, বুট তৈরি করবে। যার ফলে ১৯৩৯ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
‎
‎বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগ গন্তব্য হিসেবে বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বেছে নেওয়ায় ডুনিয়ন তাইয়াং শেং স্যুজকে ধন্যবাদ জানান এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ প্রদানে বেপজার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
‎
‎জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমনভাবে কারখানার ডিজাইন করতে হবে যেন ভবিষ্যতে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা সম্ভব হয়।
‎
‎এ ছাড়াও তিনি কারখানা প্রাঙ্গণে পরিবেশবান্ধব বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন- যেমন ছাদে সোলার প্যানেল স্থাপন, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা প্রভৃতি।
‎
‎চুক্তি সই অনুষ্ঠানে বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ ডুনিয়ন তাইয়াং শেং স্যুজ (বিডি) কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ঢাকার পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

১

নিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়...

image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

২

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

৩

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৪

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৫

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

  • company_logo