• সমগ্র বাংলা

পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত, আহত ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদী মাসুদ পাভেল (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মুসলেম উদ্দিন মাষ্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা নিহতের পদবী নিশ্চিত করেছেন। 

আহত সজিব মোল্লা ওরফে ইমরান (২৪) একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে। গুরুতর অবস্থায় তাকে পাবনা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের জেরে ইসলামপুর বাজারে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষরা  এ হামলা চালায়। ছুরিকাঘাতে পাভেল ও সজীব গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে একই এলাকার জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামানিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালসহ অন্তত ৯ জনের নাম উঠে এসেছে। তারা সবাই ইসলামপুর গ্রামের বাসিন্দা।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুরো ঘটনা আরো তদন্ত করে দেখা হচ্ছে। সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo