• স্বাস্থ্য

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন উপদেষ্টা ফারুকী

  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : প্রায় সাত দিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। 

শনিবার (২৩ আগস্ট) বিকালে বাসায় ফিরেছেন তিনি।

দীর্ঘদিন পর বাবার দেখা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে মেয়ে ইলহাম। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছেন ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

অভিনেত্রী জানান, শনিবার বিকাল ৫টার দিকে ফারুকী বাসায় ফিরেছেন। একটি ভিডিও ক্লিপ ফেসবুক পেজে পোস্ট করে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিশা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী আজ সুস্থ হয়ে বাসায় ফিরলেন।’

প্রসঙ্গত, শুক্রবার (১৫ আগস্ট) বিকালে চারদিনের সফরে কক্সবাজারে আসেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। পরদিন শনিবার (১৬ আগস্ট) রাতে অসুস্থতা অনুভব করলে সফর মুলতবি করে জরুরিভাবে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাকে।

ঢাকায় নিয়ে আসার পরে ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন হয়েছে। রোববার (১৭ আগস্ট) বিকালে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

 

মন্তব্য (০)





  • company_logo