ফাইল ছবি
নিউজ ডেস্ক : জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।
রোববার (২৪ আগস্ট) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হবে সাক্ষ্যগ্রহণ।
এদিন, সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়, আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাাহ আল মামুনকে। এছাড়া, গুমের মামলায় হাজির করা হয় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকে। এবং আরেক মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আনা হয়েছে ট্রাইব্যুনালে।
এর আগে, এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও ১৬ জন। গেল বুধবার সাক্ষ্য দেন দুই চিকিৎসক ও একজন নার্সহ ৪ জন। চিকিৎসকরা বর্ণনা করেন জুলাই আগস্টে হাসপাতালের চিত্র। জানান, চিকিৎসা দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিলেন তারা।
এ সময় তারা শেখ হাসিনা,আসাদুজ্জামান খাঁন কামাল ও ওবায়দুল কাদেরসহ পুলিশের বিচার দাবি করেন।
নিজস্ব ডেস্ক : রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর মেলায় দর্...
নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ ...
নিজস্ব ডেস্ক : পাকিস্তান সফরে গিয়ে দেশটির কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকব...
নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্...
নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

মন্তব্য (০)