• সমগ্র বাংলা

জামালপুর জেলা বিএনপির নতুন কমিটি, শামীম সভাপতি-মামুন সম্পাদক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে তিন বছরের জন্য জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদুল কবির তালুকদার শামীম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে জামালপুর পৌর শহরের বেলটিয়া এলাকায় জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে এগারো সদস্যের কমিটি ঘোষণা করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও সম্মেলনের উদ্বোধক হাবিব-উন-নবী খান সোহেল এই কমিটি ঘোষনা করেন।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, শামীম আহাম্মেদ, শহীদুল হক খান দুলাল, লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া, শফিকুল ইসলাম খান সজীব, আরিফ হোসেন বাহাজ।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো.ওয়ারেছ মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সম্মেলন উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম.রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

 

 

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo