ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের অভিযানে ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ৪নং বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব পাথর জব্দ করা হয়।
এর আগে শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় টাস্কফোর্স। অভিযান চলাকালে ৪নং বাংলাবাজার এলাকায় কয়েকটি ক্রাশার মিলে রাংপানি নদীর দুই হাজার ঘনফুট ও শ্রীপুর চা বাগানের পাশে মজুত করে রাখা আরও ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।
এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা সমকালকে বলেন, গত সপ্তাহে জব্দ সাড়ে ৯ হাজার ঘনফুট পাথর ও শনিবার ২ হাজার ঘনফুটসহ মোট সাড়ে ১১ হাজার ঘনফুট পাথর রাংপানি নদীতে পুনঃস্থাপনের কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানে শ্রীপুর চা বাগান এলাকা থেকে জব্দ করা ১২ হাজার ঘনফুট পাথর জাফলংয়ের পিয়াইন নদীতে পুনঃস্থাপন করা হবে। পাশাপাশি গত সপ্তাহে শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় জব্দ করা ২০ হাজার ঘনফুট, বাংলাবাজার এলাকায় আরো সাড়ে ১১ হাজার ঘনফুট জব্দ পাথর প্রশাসনের তদারকিতে রাংপানি নদীতে পুনঃস্থাপনের কাজ চলছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর থানা পুলিশ ও সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন শ্রীপুর বিওপির সদস্যরা।
নিজস্ব ডেস্ক : রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর মেলায় দর্...
নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ ...
নিজস্ব ডেস্ক : পাকিস্তান সফরে গিয়ে দেশটির কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকব...
নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্...
নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

মন্তব্য (০)