• সমগ্র বাংলা

ফরিদপুরের মধুখালীতে পাকিস্তানি রিভলভার ও গুলি জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে যৌথ অভিযানে পাকিস্তানি রিভলভার ও গুলি জব্দ করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে ফরিদপুরের র‌্যাব-১০-এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার গভীর রাতে মধুখালী উপজেলার দেলমোহারপুর গ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ ও সেনাবাহিনী এ অভিযান চালায়।

র‌্যাব-১০-এর দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদ পেয়ে জেলার মধুখালী উপজেলার দেলমোহারপুর এলাকায় র‌্যাব-১০ ও সেনাবাহিনী একটি অভিযান পরিচালনা করে। এসময় ইব্রাহীম খান নামে এক ব্যক্তির বাগানের নির্জন ও পরিত্যক্ত অংশে তল্লাশি চালিয়ে একটি পাকিস্তানি রিভলভার, তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ জব্দ করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo