• সমগ্র বাংলা

মাওলানা ভাসানী সেতুর বিদ্যুতের তার চুরির ঘটনায় মামলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে মাওলানা ভাসানী তিস্তা সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

‎শুক্রবার (২২ আগস্ট) রাতে সেতুর সিকিউরিটি ইনচার্জ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন।

‎এর আগে ২০ আগস্ট সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় সেতু কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে দেখেন সংযোগ তার চুরি হয়ে গেছে। তখন বাধ্য হয়ে জেনারেটর দিয়ে আনুষ্ঠানিকতা শেষ করা হয়। তবে সন্ধ্যায় দর্শনার্থীরা তিস্তা সেতু দেখতে এসে পড়েন বিড়ম্বনায়। সেতুর শোভাবর্ধনের বৈদ্যুতিক বাতি জ্বলে না ওঠায় ওই এলাকায় যানজট পড়ে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের। বিষয়টি কর্তৃপক্ষ গোপন রাখে।

‎এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাতামাতির পর সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম বাদী হয়ে শুক্রবার রাতে মামলা দায়ের করেছেন। তবে মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, ৫ লাখ ১০ হাজার টাকার সংযোগ তার চুরি হয়েছে।

‎এ ব্যাপারে এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চক্রবর্তী জানান, সেতুর উপর ও আশপাশের শোভাবর্ধনের বিদ্যুতের সংযোগ তার যারা চুরি করেছে তারা সাধারণ চোর নয়। তবে আগামী দিনে যাতে আর চুরি না হয় সেজন্য পুলিশকে বলেছি। আমরাও চেষ্টা করছি চুরি ঠেকাতে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

image

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মুক্তাগাছা উপজেলা...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...

image

সাটুরিয়ায় ৩ হাজার ৭০০ খামারির মাঝে প্রাণী ও গো খাদ্য বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম...

image

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর পাঁচ মাসেই অ...

পাবনা প্রতিনিধিঃ ‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (ব...

  • company_logo