• সমগ্র বাংলা

কলাপাড়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি২৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পটুয়াখালী প্রতিনিধি  : পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমারিবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

ডাকাতির শিকার স্বর্ণ ব্যবসায়ী নিখিল কর্মকার (৫০)। এসময় ৭ থেকে ৮ জনের ডাকাতদল ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে। তারা প্রায় ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিখিল কর্মকার জানান, ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। কোন কিছু বুঝে ওঠার আগেই তাকে মারধর শুরু করে। পরে তিনি অজ্ঞান হয়ে পড়লে তার হাত-পা মশারি দিয়ে বেঁধে ফেলে। ডাকাতরা তার স্ত্রী ও দুই সন্তানকেও মারধর করে সবকিছু ছিনিয়ে নেয়।

ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, উপজেলায় একের পর এক ডাকাতির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

 

মন্তব্য (০)





image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

image

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মুক্তাগাছা উপজেলা...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...

image

সাটুরিয়ায় ৩ হাজার ৭০০ খামারির মাঝে প্রাণী ও গো খাদ্য বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম...

image

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর পাঁচ মাসেই অ...

পাবনা প্রতিনিধিঃ ‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (ব...

  • company_logo