• সমগ্র বাংলা

নড়াইল পল্লী বিদ্যুতের ডিজিএমের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ রুহুল আমিনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলায় অবস্থিত মাইজপাড়া বাজার বনিক সমিতির ব্যবসায়ীরা এ সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে মাইজপাড়া বনিক সমিতির আহবায়ক মোঃ নাদের হোসেন বলেন, আমরা ব্যবসায়ীরা একটি বৈদ্যুতিক খুঁটির কাছে অসহায় হয়ে পড়েছি। খুঁটিটি পোতার পর থেকেই হেলে কাত হয়ে পড়ে। আমরা সবাই সোজা করে দিতে বললেও ডিজিএম রুহুল আমিন কর্নপাত না করে তড়িঘড়ি করে চলে যায়। তিনি বলেন এ বিষয় নিয়ে আপনারা আমার অফিসে যোগাযোগ করেন। আমরা অফিসে গিয়ে যোগাযোগ করে সরকার নির্ধারিত ফি ১৭২৫ টাকা ২০২৪ সালের ২৪ আগষ্ট মাসে জমা দিয়েছি। কিন্তু আজ দেড় বছরের অধিক সময় পার হলেও কোন সমাধান আজও পায়নি। আমাদের মাইজপাড়ার সাবেক এমপি মাশরাফিকে দিয়ে ফোন করালে ডিজিএম বলেন, স্যারে আমি খুব দ্রুতই ঠিক করে দিচ্ছি। কিন্তু তারপরও আজ অবধি ঠিক করে নাই। মাশরাফির পিতাকে দিয়ে দুই বার কল করানো হলে ডিজিএম বলেন, দ্রুত ঠিক করে দিবো। কিন্তু আমরা এখনো কোন সমাধান পায়নি।এই ডিজিএম গণ্যমান্য মানুষদের দিয়ে অনুরোধ করালেও তাদের কথা তো রাখেনি বরং অবজ্ঞা ও অসৌজন্যমূলক আচারণ করেছেন। বাজারে এই খুটিতে ৩ বার আগুন ধরেছে বললে ডিজিএম দাম্ভিকতার সাথে বলেন মাইজপাড়ার মত ২০টা বাজার পুড়ে গেলেও আমার কিছু হবেনা।

গত ৩দিন আগে মাইজপাড়ার সন্তান উর্ধ্বোতন পুলিশ কর্মকর্তা মারুফ কে দিয়ে ডিজিএম এর নিকট কথা বলার অনুরোধ করলে তিনি মুঠোফোনে তাঁকে অনুরোধ করেন। ডিজিএম রুহুল আমিন বলেন, অফিসে কাউকে পাঠিয়ে দেন আমি বিষয়টি দেখছি। তারপর মারুফের চাচা বদর অফিসে গেলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন ও লাঞ্চিত করে বের করে দেন। আমরা মাইজপাড়া বাজারের ব্যবসায়ীরা সরকারকে বছরে ১ কোটি ৭০ লক্ষ টাকা রাজস্ব দেই। কিন্তু আমাদের নিরাপত্তা কোথায়। আমরা দ্রুত এই অসৎ কর্মকর্তা রুহুল আমিনের আইনানুগ ব্যবস্থা করে বরখাস্ত করতে হবে এবং বৈদ্যুতিক খুঁটি অপসারন ও নিরাপদ স্থানে পোতার আহবান করছি।সম্প্রতি পল্লী বিদ্যুৎ অফিসের অবহেলার কারনে আমাদের বাজারের কলেজছাত্র বিদ্যুৎপৃষ্ঠ মারা যায়।

এসময় মাইজপাড়া ইউপি চেয়ারম্যান শফুরা বেগম বলেন, মাইজপাড়া বৃহৎ একটি বাজার। এই বাজারের সদস্যরা বৈদ্যুতিক খুটির বিষয়ে ডিজিএম এর কাছে গেলে তাদের সাথে যে অসৌজন্যমূলক আচরণ করেছে তা নিন্দনীয় ও দুঃখজনক। আমি নিজেও বাজারের লাইটিং এর জন্য এবং এই সমস্যার বিষয়ে কথা বলতে গেছিলাম। কিন্তু তিনি আমার সাথে অস্বাভাবিক আচরণ করেন। তিনি কোন আশা ভরসা দেননি। এবার আমরা সবাই একসাথে বাজারের সমস্যা সমাধানের জন্য আবার যাবো। 

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, মাইজপাড়া বাজার বনিক সমিতির সদস্য ডাঃ ফখরুদ্দিন, সোহরাব হোসেন বিশ্বাস, গোবিন্দ কুমার কুন্ড, পরিমল কুমার কুন্ড, সাবেক সহ-সভাপতি বদরুজ্জামান ।

এ সময় বক্তারা আরো বলেন,  তাদের এই খুঁটি একটি মরন ফাঁদ। বড় বড় ব্যবসায়ীরা এখানে ব্যবসা করেন। এই খুটির জন্য আমরা পাটের গাড়ি লোড দিতে পারিনা। আমরা এটার দ্রুত সমস্যা সমাধান চাই। 

সংবাদ সম্মেলনে দেড় শতাধিক দোকান মালিকসহ গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে শেষে বাজারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে পল্লী বিদ্যুতের ডিজিএম রুহুল আমিনের সাথে মুঠোফোনে বলেন আনীত অভিযোগ সত্য নয় ।

মন্তব্য (০)





image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

image

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মুক্তাগাছা উপজেলা...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...

image

সাটুরিয়ায় ৩ হাজার ৭০০ খামারির মাঝে প্রাণী ও গো খাদ্য বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম...

  • company_logo