• আন্তর্জাতিক

নয়াদিল্লিতে সংসদ ভবনে অনুপ্রবেশকারী যুবক আটক

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ভারতের রাজধানী নয়াদিল্লিতে নতুন সংসদ ভবনের পাঁচিল টপকে ঢুকে পড়েন এক যুবক। রেল ভবনের দিকের গাছ বেয়ে উঠে তিনি সোজা ‘গরুড় গেট’-এর সামনে পৌঁছে যান। তখনই সিআইএসএফ জওয়ানরা তাকে ধরে ফেলে। পরে দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
‎
‎শুক্রবার (২২ অগাস্ট) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবারও সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
‎
‎এর আগেও সংসদ চত্বরে এমন অনুপ্রবেশ ঘটেছে। ২০২৩ সালের ডিসেম্বরে লোকসভায় ‘রং বোমা’ ছুঁড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। গত বছরও এক ব্যক্তি দেয়াল টপকে ঢুকে ধরা পড়েন।
‎
‎পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক যুবকের বয়স আনুমানিক ২০ বছর। নাম ও উদ্দেশ্য নিয়ে এখনো স্পষ্ট তথ্য মেলেনি। তাকে জেরা করছে স্পেশাল সেল ও আইবি কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo