• তথ্য ও প্রযুক্তি

‎স্মার্টফোনের ডায়ালপ্যাডের ডিজাইন বদলে গেলে যা করবেন

  • তথ্য ও প্রযুক্তি

প্রতীকী ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: প্রযুক্তিপ্রেমীদের জন্য দারুণ খবর! গুগল তাদের জনপ্রিয় গুগল ফোন অ্যাপে এনেছে নতুন পরিবর্তন। সর্বাধুনিক ‘মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ’ ডিজাইনের মাধ্যমে বদলে গেছে পুরো ইন্টারফেস। দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পর এবার ভার্সন ১৮৬–এর মাধ্যমে এই নতুন নকশা উন্মুক্ত করা হয়েছে বিশ্বের সব ব্যবহারকারীর জন্য।

‎অনেকেই চিন্তিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন, ‘কেন এমন হলো?’ কেউ কেউ ফোন হাতে নিয়েই বিভ্রান্ত হন। আবার জরুরি সময়ে গুরুত্বপূর্ণ কল করতেও সমস্যায় পড়ছেন।

‎তবে বিশেষজ্ঞরা বলছেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। গুগল মূলত দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পর ফোন অ্যাপে নতুন পরিবর্তন এনেছে। মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ ডিজাইনের মাধ্যমে বদলে গেছে ইন্টারফেস। এই ম্যাটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ হলো গুগলের ডিজাইনে করা একটি নতুন সিস্টেম, যা ইন্টারফেসকে আরও আকর্ষণীয়, আবেগপূর্ণ এবং ব্যবহারকারীবান্ধব করার জন্য ডিজাইন করা হয়েছে। রং, গতিশীল অ্যানিমেশন, নমনীয় আকার এবং ব্যক্তিগতকরণের ওপর জোর দেওয়া হয়েছে।

‎যাতে ব্যবহারকারীদের ডিভাইসের সঙ্গে আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদান করবে। এর জন্যই সবার স্মার্টফোনের ডায়াল প্যাড বদলে গেছে। যাদের নতুন ফোন তাদের সবার আগে আপডেট হয়েছে। গুগল ফোনের এই নতুন মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ নকশা শুধু ফোন অ্যাপেই সীমাবদ্ধ নয়। একই ডিজাইন এরই মধ্যে গুগল কন্টাক্টস এবং গুগল মেসেজেস অ্যাপেও চালু হয়েছে। ফলে পুরো গুগল ইকোসিস্টেমেই একই ধরনের অভিজ্ঞতা থাকবে।

‎তাই স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য করণীয় হলো:

‎> ফোন রিস্টার্ট দিলে ঠিক হতেও পারে।
‎> ডায়াল অ্যাপের ক্যাশে ও ডেটা ক্লিয়ার করে দেখতে পারেন।
‎> স্মার্টফোন আপডেট সম্পর্কে সচেতন থাকতে হবে।
‎> ফোনে অচেনা কোনো অ্যাপ ডাউনলোড না করা।
‎> নিয়মিত সিস্টেম আপডেট চেক করা।
‎> নিজের ফোনের নিরাপত্তা নিশ্চিত করা।
‎> তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo