• সমগ্র বাংলা

নীলফামারীতে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদরের কচুকাটা বন্দর পাড়া এলাকায় বালুর ট্রাক্টরের চাপায় রাশেদুল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম কচুকাটা বড়বাড়ি এলাকার মাহাবুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর থেকে তারকাটা কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রাশেদুল। পথে নীলফামারীগামী দুটি ট্রাক্টরকে অতিক্রমের সময় তার মোটরসাইকেলটি সামনের ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খেলে তিনি সড়কে পড়ে যান। এসময় পিছনে থাকা আরেকটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠান।

ঘটনার পরপরই ট্রাক্টর চালককে আটক করেছে পুলিশ। নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

image

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মুক্তাগাছা উপজেলা...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...

image

সাটুরিয়ায় ৩ হাজার ৭০০ খামারির মাঝে প্রাণী ও গো খাদ্য বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম...

  • company_logo