• জাতীয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনির ছেলে মেঘের হাতে প্লটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
‎
‎বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাহির সরওয়ার মেঘের হাতে এই দলিল হস্তান্তর করেন তিনি।
‎
‎সাংবাদিক সাগর সরওয়ার এই প্লটটি ২০০৪ সালে আবেদন করে ২০০৫ সালে বরাদ্দ পান। পরবর্তীতে ২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত আওয়ামী লীগ সরকার এই প্লট সাগর সরওয়ারের পরিবারকে বুঝিয়ে দেয়নি। উত্তরাধিকার সূত্রে এই প্লটের বর্তমান মালিক সাগর সরওয়ারের মা সালেহা মনির এবং মাহির সরওয়ার মেঘ।
‎
‎প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, তদন্তে এ ধরনের দীর্ঘসূত্রিতা মানুষের মধ‍্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, আইনি ব্যবস্থা সম্পর্কে মানুষ হতাশ হয়ে পড়ে।
‎
‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচিত এই হত‍্যা মামলায় দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন তিনি। এসময় মেঘ তার নিজের ডিজাইন করা এরা একটি জার্সি ও ব‍্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন।
‎
‎বৈঠকে উপস্থিত গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, তদন্তের দীর্ঘসূত্রিতার সুযোগ বহু আলামত নষ্ট করে ফেলা হয়েছে বলে জানতে পেরেছে বর্তমান তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
‎
‎দলিল হস্তান্তর অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার ও সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং মেহেরুন রুনির ভাই নওয়াজেশ আলম রোমান।

মন্তব্য (০)





image

ঢাকার পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

১

নিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়...

image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

২

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

৩

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৪

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৫

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

  • company_logo