• সমগ্র বাংলা

কালীগঞ্জে রাতের আঁধারে ফসলি জমি ধ্বংসের অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের বরাইয়া-দেওতলা গ্রামের মাঝামাঝি অবস্থিত বেলাই বিলের শাখা বিলে ফের শুরু হয়েছে বালু ভরাট কার্যক্রম। দীর্ঘদিন প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ থাকার পর হঠাৎ করে রাতের আঁধারে পুনরায় ভরাট শুরু করায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, প্রশাসনের কড়াকড়িতে প্রায় কয়েক মাস ধরে বন্ধ ছিল বালু ভরাট। তবে সম্প্রতি আবারো নতুন কৌশলে কাজ শুরু করেছে প্রভাবশালীরা। দিনের বেলায় পুরো এলাকাই ফাঁকা রাখা হয়—বালু কাটার মেশিন, বেকু কিংবা ড্রাম ট্রাকের কোনো চিহ্ন চোখে পড়ে না। কিন্তু রাত ১০টার পর থেকেই শুরু হয় বালু ড্রেসিং ও ভরাটের কাজ। ভোর রাত পর্যন্ত চলে এই কার্যক্রম।

এলাকাবাসীর অভিযোগ, প্রতি রাতে অতিরিক্ত বালু বোঝাই ড্রাম ট্রাক চলাচলের কারণে ভেঙে যাচ্ছে গ্রামীণ ছোট ছোট সড়কগুলো। বহু কষ্টে তৈরি হওয়া এ সড়কগুলো এখন মরণফাঁদে পরিণত হচ্ছে। পাশাপাশি কৃষি জমি ও পরিবেশ ধ্বংসের শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

একজন ক্ষুব্ধ গ্রামবাসী বলেন, “এই রাস্তা বানাতে আমাদের অনেক ভোগান্তি সহ্য করতে হয়েছে। এখন রাতের পর রাত ড্রাম ট্রাক চলাচলে সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। ফসলি জমিও হারানোর পথে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, ভবিষ্যতে ভয়াবহ পরিণতি হবে।”

স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের নজরদারি ও কঠোর পদক্ষেপ ছাড়া রাতের আঁধারে চলা এই বালু ব্যবসা বন্ধ করা সম্ভব নয়।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ জানান, “জাংগালিয়া ইউনিয়নের বরাইয়া গ্রামে বালু ভরাটের বিষয়ে আমি এসিল্যান্ডের সঙ্গে কথা বলেছি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য (০)





image

আদালতের সাবেক জিপি ও আ.লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার

১

নিজস্ব ডেস্ক : পটুয়াখালীর জেলা জজ আদালতের সাবেক গভর্নমেন্ট প্লিডার (জিপি) ও জ...

image

সেন্টমার্টিনে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু

২

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) ...

image

পিরোজপুরে পার্কিং করা বাসে আগুন

৩

নিজস্ব ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আর...

image

গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন

৪

নিজস্ব ডেস্ক : ঢাকা থেকে পিরোজপুর আসার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর ...

image

মধ্যরাতে সচিবালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণ

৫

নিজস্ব ডেস্ক : রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দু...

  • company_logo