• বিনোদন

শহিদের সঙ্গে ডেটিংয়ের অজানা গল্প জানালেন কারিনা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় জুটি ছিলেন কারিনা কাপুর ও শহিদ কাপুর। অনস্ক্রিনে যেমন, অফস্ক্রিনেও তাদের রসায়ন ভক্তদের মুগ্ধ করেছিল। তবে ২০০৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে কারিনা বিয়ে করেন সাইফ আলি খানকে, আর শহিদ ঘর বাঁধেন মীরা রাজপুতের সঙ্গে।

সম্প্রতি কারিনার একটি পুরনো সাক্ষাৎকার আবার ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি সাবেক প্রেমিক শহিদের প্রশংসা করেছেন এবং ডেটিংয়ের কিছু অজানা অভিজ্ঞতা শেয়ার করেছেন।

কারিনা জানান, শহিদের সঙ্গে সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক ছিল তার ‘সাধারণভাবে থাকা’। শহিদের সঙ্গে তিনি স্বাভাবিক ও সাদামাটা জীবনযাপন করতে পারতেন। কাজের ব্যস্ততার কারণে একসঙ্গে সময় কাটাতে না পারলেও তারা প্রতিটি ডেট উপভোগ করতেন।

সাক্ষাৎকারে দুই সন্তানের মা কারিনা বলেন, শহিদের সঙ্গে কাটানো সব মুহূর্তই তার কাছে গুরুত্বপূর্ণ। এমনকি তিনি স্বাভাবিকভাবে কাজ করতে ও বাঁচতে পেরেছিলেন সেই সম্পর্কের মধ্যেও। তবে একটি মজার তথ্য দিয়ে তিনি জানান, উচ্চতা ও গতির ভয় থাকায় কখনো শহিদের বাইকে ওঠেননি।

তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছিল ইমতিয়াজ আলি পরিচালিত ‘জ্যাব উই মেট’ ছবিতে। তবে সেই বছরই তারা আলাদা পথে হাঁটেন। বিচ্ছেদের পর আবারও একসঙ্গে দেখা যায় তাদের ২০১০ সালের ‘মিলেঞ্জে মিলেঞ্জে’ ছবিতে, যা ইংরেজি ছবি ‘সেরেন্ডিপিটি’র রিমেক হলেও বক্স অফিসে সফল হয়নি।

 

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo