• অর্থনীতি

বিএফআইইউ প্রধানের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

অতিরিক্ত সচিব সাঈদ কুতুবকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, আইসিটি-২ এর পরিচালক মতিউর রহমান এবং অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে মতামতসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বুধবার অর্থমন্ত্রণালয়ের উপসচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী জানান, বিএফআইইউ একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ সংস্থার প্রধানের বিষয়ে সরকারের প্রত্যক্ষ দৃষ্টি রয়েছে। অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, তদন্তের স্বার্থে শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশনা দেওয়া হলেও বুধবারও তিনি অফিস করেছেন। এ নিয়ে দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে কেন্দ্রীয় ব্যাংকে। মঙ্গলবারই ব্যাংকের কর্মকর্তাদের একটি অংশ গভর্নর ড. আহসান এইচ মনসুর বরাবর স্মারকলিপি দিয়ে তাকে অবিলম্বে ছুটিতে পাঠানোর দাবি জানায়।

এর আগে সোমবার শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও তিনি ভিডিওগুলোকে ‘ভুয়া’ দাবি করেছেন, তবে কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক অনুসন্ধানে এগুলোকে সত্য বলে জানা গেছে।

এছাড়া বিতর্কিত পরিবহন ব্যবসায়ী এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার পরও সেখান থেকে ১৯ কোটি টাকা উত্তোলনের সুযোগ দেন শাহীনুল ইসলাম। এ নিয়েও তদন্ত চলছে।

 

মন্তব্য (০)





image

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ

নিউজ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি চালু কারখানার ম...

image

জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ

নিউজ ডেস্ক : জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৩৯ টাকা কমিয়ে নতুন দাম ন...

image

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর

নিউজ ডেস্ক : বন্ধ কারখানা সচল, কৃষি উৎপাদন বাড়ানো ও চলতি মূলধন ঋণ সুবিধা...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভ ৩৪ হাজার ৫৩৯ দশমিক...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। ব...

  • company_logo