ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) গোপালপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন প্রিন্স। প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। সভা সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সোহেল তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপি'র সভাপতি খালেদ হাসান উত্থান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, উপজেলা শাখার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল হক শামসুল, উপজেলা শাখার সদস্য সচিব খন্দকার হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ, আরো উপস্থিত ছিলেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা তাদের আলোচনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...
মানিকগঞ্জ প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম...

মন্তব্য (০)