ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের সাজা বাতিল ও নি:শর্ত মুক্তির দাবিতে ফরিদপুর জেলা ও মহানগর কৃষকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা জানান, স্বৈরাচারী সরকার মিথ্যা মামলায় শহিদুল ইসলাম বাবুলকে দণ্ডিত করেছে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। অনতি বিলম্বে তার সাজা বাতিল এবং নি:শর্ত মুক্তি দিতে হবে ।
ফরিদপুর মহানগর কৃষকদলের সভাপতি অ্যাড. মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, যুগ্ন আহ্বায়ক আজম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ভিপি শহিদুল ইসলাম, মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক বুলেট মেম্বার মো: সোহেব শেখ, মহানগর কৃষকদলের সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রতনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
লালমনিরহাট প্রতিনিধি: “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা&rd...
গাজীপুর প্রতিনিধি: ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’-এই প্রতিপা...
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...
লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

মন্তব্য (০)