• সমগ্র বাংলা

শ্রীপুরে কথিত সাধুর বাড়ি থেকে গাঁজা-দেশীয় অস্ত্র উদ্ধার, আটক সাধু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে এক সাধুর বাড়ি থেকে সাড়ে ৪ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী । 

মঙ্গলবার (১৯ আগস্ট) দিন গত রাত ৩ টার দিকে উপজেলার কাওরাইদ বাজারের ওই সাধুর বাড়িতে  অভিযান চালায় যৌথ বাহিনী।  এসময় কথিত  সাধু বিপ্লবকে (৫৫) গ্রেফতার করা হয়। এসময় তার আস্থানা থেকে উদ্ধার করা হয় সাড়ে চার কেজি  গাঁজা ও দেশীয় ধারালো অস্ত্র ও গাঁজা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

কথিত বিপ্লব সাধু(৫৫) উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের প্রয়াত নারায়ণ পাগলার ছেলে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। বুধবার দুপুরে ওই সাধুকে আদালতে সোপর্দ করা হয়। কথিত বিপ্লব সাধু কাওরাইদের আলোচিত নয়ন হত্যা মামলার আসামি। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মহম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে যৌথ বাহিনী কথিত বিপ্লব সাধুর বাড়িতে অভিযান চালায়। সেখানে তার ঘরের  সিলিংয়ের ওপর থেকে পলিথিনে পেচানো তিনটি বান্ডিলে রাখা সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় যৌথ বাহিনী তার ঘর তল্লাশি করে দেশীয় ধারালো অস্ত্র ও গাঁজা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। সাধুর বেশের আড়ালে বিপ্লব সাধু দীর্ঘদিন যাবত গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

আদালতের সাবেক জিপি ও আ.লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার

১

নিজস্ব ডেস্ক : পটুয়াখালীর জেলা জজ আদালতের সাবেক গভর্নমেন্ট প্লিডার (জিপি) ও জ...

image

সেন্টমার্টিনে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু

২

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) ...

image

পিরোজপুরে পার্কিং করা বাসে আগুন

৩

নিজস্ব ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আর...

image

গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন

৪

নিজস্ব ডেস্ক : ঢাকা থেকে পিরোজপুর আসার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর ...

image

মধ্যরাতে সচিবালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণ

৫

নিজস্ব ডেস্ক : রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দু...

  • company_logo