• সমগ্র বাংলা

তিস্তা নদীর উপর নির্মিত মওলানা ভাসানী সেতু দ্বার উন্মোচন হলো

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি : নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহুল প্রত্যাশিত গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের তিস্তা নদী উপর গার্ডার সেতুটি কয়েক দফা উদ্বোধনের তারিখ পিছিয়ে অবশেষে আজ দুপুর সাড়ে ১২টায় স্থানীয় সরকার এর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চূড়ান্তভাবে উদ্বোধন  করেন।

যার নাম রাখা হয়েছে মওলানা ভাসানী সেতু।  সেতুটি ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে এ অঞ্চলের মানুষ। এই সেতুর মাধ্যমে গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে।

সেই সঙ্গে কুড়িগ্রামের সাথে ঢাকার সড়ক যোগাযোগ কমবে প্রায় ১৩৫ কি.মি। পাশাপাশি উত্তরাঞ্চলের জীবনযাত্রা ও অর্থনীতিতে আসবে নতুন সম্ভাবনা। সেতুটি দেখতে ভিড় করছেন নানা বয়সের লক্ষ লক্ষ  মানুষ। 

এলজিইডি অর্থয়ানে ১৪৯০ মিটার সেতুটি ২০২১ সালে এর নির্মান কাজ শুরু হয় যার ব্যায় ধরা হয় প্রায় ৯ কোটি টাকা।পাশাপাশি সেতুর নির্মানে সময় উভয় পাশে ৮৬ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ এবং সাড়ে ৩ কিলোমিটার এলাকায় স্থায়ী নদী শাসন করা হয়েছে। এ জন্য অধিগ্রহণ করা হয়েছে প্রায় ১৩৩ একর জমি।

২০১৪ সালের ২৬ জানুয়ারিতে সেতুর নির্মাণ কাজ উদ্বোধন হলেও নানা জটিলতা কাটিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে পুরোদমে কাজ শুরু  হয় যার পরিসমাপ্তি ঘটলো আজকে উদ্বোধনের মধ্যে দিয়ে। 

 

মন্তব্য (০)





image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

image

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মুক্তাগাছা উপজেলা...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...

image

সাটুরিয়ায় ৩ হাজার ৭০০ খামারির মাঝে প্রাণী ও গো খাদ্য বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম...

  • company_logo