• সমগ্র বাংলা

রাণীনগরে দুস্থদের মাঝে উপকরণ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ১৩টি দুস্থ পরিবারের মাঝে সরকারি উপকরণ বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এই উপকরণ বিতরনের আয়োজন করে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান এই উপকরণগুলো সুবিধাভোগীদের মাঝে তুলে দেন।

এসময় উপজেলা প্রকৌশলী মো: ইসমাইল হোসেন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা নাদিরউজ্জামান, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা যুব কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এমন মানবিক সহযোগিতা প্রদান করায় সুবিধাভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম জানান বিভিন্ন দুর্যোগে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ মানুষদের বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হয়। সেই সব ক্ষতিগ্রস্থ মানুষরা সহযোগিতার জন্য আবেদন করেন। সেই আবেদনগুলো যাচাই-বাছাইয়ের পর উপজেলার ১৩টি দুস্থ পরিবারের মাঝে ঘর সংস্কারের জন্য ঢেউটিন ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। বিভিন্ন দুর্যোগকালীন সময়ে সরকারের পক্ষ থেকে এই ধরণের সহযোগিতা প্রদান করা হয়।

মন্তব্য (১)





image
image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

image

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মুক্তাগাছা উপজেলা...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...

image

সাটুরিয়ায় ৩ হাজার ৭০০ খামারির মাঝে প্রাণী ও গো খাদ্য বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম...

  • company_logo