ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে আলোচনাসভা, কেক কাটা ও বর্নাঢ্য র্যালির আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামিল হাসান সোহেলের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আলোচনাসভা ও কেক কেটে দোয়া মাহফিল করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন নেতাকর্মীরা। র্যালিটি শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট চত্ত্বরে গিয়ে শেষ হয়।
আলোচনাসভায় বক্তব্য রাখেন, সদস্য সচিব বাবর আলী রুমন, আখিলুর রহমান, জানেবুল হক, বদিউজ্জামান, এম হোসেন, আব্দুস সামাদ, ইমন, মুকুল আরিফ প্রমূখ।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরের কাটলায় বাড়ীর ...
লালমনিরহাট প্রতিনিধি: “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা&rd...
গাজীপুর প্রতিনিধি: ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’-এই প্রতিপা...
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...
লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

মন্তব্য (০)