ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দুর্বল ব্যাংকগুলোকে এমনভাবে মার্জ করা হবে যাতে সেগুলো কার্যকরী হয় বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তবে, যেসব ব্যাংক প্যালিয়েটিভ কেয়ারে পৌঁছে গেছে, সেগুলোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে বলেও জানান অর্থ উপদেষ্টা।
এলএনজির দাম বাড়ানোর কথা থাকলেও তা বাড়ানো হয়নি উল্লেখ করে, সামনে যাতে সার এবং এলএনজি সরবরাহ বাড়িয়ে চাপ কমানো যায়, অন্তর্বর্তী সরকারের সেটিই লক্ষ্য বলে জানান উপদেষ্টা। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়ে আলোচনা চলমান রয়েছ বলেও জানান তিনি।
নিউজ ডেস্কঃ জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচা...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা...
নিজস্ব ডেস্ক : তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা ...
নিউজ ডেস্কঃ তেজাবি স্বর্ণের মূল্যের প্রভাব পড়েছে দেশের ...

মন্তব্য (০)