• সমগ্র বাংলা

সংযোগ সড়ক অসম্পূর্ণ রেখেই চালু হচ্ছে মওলানা ভাসানী সেতু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ সংযোগ সড়ক অসম্পূর্ণ রেখেই চালু হচ্ছে কুড়িগ্রাম-গাইবান্ধা অঞ্চলের দ্বিতীয় তিস্তা সেতু। এর দৈর্ঘ্য এক হাজার ৪৯০ মিটার। যা ‘মওলানা ভাসানী সেতু’ নামে আগামীকাল বুধবার (২০ আগস্ট) উদ্বোধন করা হবে।
‎
‎সংযোগ সড়কের কাজ শেষ না হওয়ায় উদ্বোধনের পরও কুড়িগ্রামের চিলমারী অংশের মানুষ তাৎক্ষণিকভাবে এই সেতুর সুফল পাবে না।
‎
‎তিন দফা তারিখ পরিবর্তনের পর আগামীকাল এ সেতু উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
‎
‎তিস্তা নদীর ওপর পিসি গার্ডার কাঠামোয় নির্মিত এই সেতু প্রকল্প হাতে নেওয়া হয় সংযোগ সড়কসহ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর পর্যন্ত। ১০ কোটি ৩৩ লাখ ২ হাজার ৮৩২ টাকার এ প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয় ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি। একই বছরের ১৮ ফেব্রুয়ারি কাজ শুরু হলেও নির্ধারিত সময় ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারির মধ্যে শেষ করা সম্ভব হয়নি। পরে দুই দফায় সময় বাড়িয়ে নতুন মেয়াদ ধরা হয়েছে আগামী ৩১ ডিসেম্বর।
‎
‎কিন্তু উদ্বোধনের মাত্র এক দিন আগে সোমবার পর্যন্ত চিলমারী অংশের পাঁচ হাজার ২৩০ মিটার রাস্তার মধ্যে কিছু অংশ কার্পেটিং করা হলেও সিংহভাগ কাজই বাকি।
‎
‎সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার থানাহাট ইউনিয়নের মাটিকাটা মোড় থেকে  চিলমারী সরকারি ডিগ্রি কলেজ মোড় পর্যন্ত কার্পেটিং সম্পন্ন হলেও কলেজ মোড় থেকে মুদাফতথানা সরকারপাড়া পর্যন্ত পুরোনো রাস্তা খুঁড়ে রাখা হয়েছে, যা যানবাহন চলাচলের অনুপযোগী। সরকারপাড়া মোড় থেকে অপু হাজির ইট ভাটা পর্যন্ত রাস্তা পাকা করা হলেও পরবর্তী অংশের কাজ এখনও বাকি।
‎
‎কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ হোসেন বিশ্বাস বলেন, এটি একটি প্রকল্পের অধীনে হলেও সংযোগ সড়ক ও সেতুর জন্য আলাদা দুটি স্কিম করা হয়েছে এবং কাজ করছে ভিন্ন ভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুর নির্মাণকাজ ইতোমধ্যেই শেষ হওয়ায় উদ্বোধন করা হচ্ছে। তবে টানা বৃষ্টির কারণে কুড়িগ্রাম অংশের রাস্তার কার্পেটিংয়ের কাজ করতে বিলম্ব হচ্ছে। দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারকে তাগিদ দেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

আদালতের সাবেক জিপি ও আ.লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার

১

নিজস্ব ডেস্ক : পটুয়াখালীর জেলা জজ আদালতের সাবেক গভর্নমেন্ট প্লিডার (জিপি) ও জ...

image

সেন্টমার্টিনে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু

২

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) ...

image

পিরোজপুরে পার্কিং করা বাসে আগুন

৩

নিজস্ব ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আর...

image

গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন

৪

নিজস্ব ডেস্ক : ঢাকা থেকে পিরোজপুর আসার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর ...

image

মধ্যরাতে সচিবালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণ

৫

নিজস্ব ডেস্ক : রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দু...

  • company_logo