ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ডিগ্রি কলেজের ছাত্রদলের সভাপতি আরিফ বিল্লাহর উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে ফকির পাড়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাদেরের ছেলে আরিফ বিল্লাহ সদ্য জেলা ছাত্রদল কতৃক সভাপতি নির্বাচিত হয়। গতকাল পারিবারিক বিষয় নিয়ে একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে ওই এলাকার জাকিরনি আসাম মেহেদি নামে কয়েকজন দুষ্কৃতকারী এই হামলা করেন। বর্তমানে আরিফ বিল্লাহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান এ ব্যাপারে প্রতিবাদ ও শাস্তি দাবি করেন। এ ঘটনায় জড়িত রাতেই দুজন আসাদুজ্জামান ও ভুট্টু
কে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন হাতীবান্ধা থানা অফিসার ইনচার্য মাহমুদুন নবী । পরে রাতে উন্নত চিকিৎসার জন্য আরিফ বিল্লাহ কে রংপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনা কে কেন্দ্র করে ছাত্রদলের মাঝে তিব্র ক্ষোভ বিরাজ করছে।
নিজস্ব ডেস্ক : পটুয়াখালীর জেলা জজ আদালতের সাবেক গভর্নমেন্ট প্লিডার (জিপি) ও জ...
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) ...
নিজস্ব ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আর...
নিজস্ব ডেস্ক : ঢাকা থেকে পিরোজপুর আসার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর ...
নিজস্ব ডেস্ক : রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দু...

মন্তব্য (০)