• সমগ্র বাংলা

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম চকলেটের ৪ ছেলেকে সংবর্ধনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী মুরহুমা খুরশিদ জাহান হক চকলেটের সুযোগ্য ৪ সন্তানকে সংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি। আজ সোমবার প্রতিষ্ঠানে ওই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিষ্ঠানটিকে ঘরে গড়ে উঠেছে কেয়ার স্পেশালাইজস জেনারেল হাসপাতাল, দিনাজপুর কেয়ার নাসিং কলেজ, মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এবং খুরশিদ জাহান হক অব ক্যান্সার রিসার্স হাসপাতাল নামে আরো ৪টি সহযোগি প্রতিষ্ঠান।

বেগম খুরশিদ জাহান হক চকলেটের মৃত্যু পরবর্তীতে সরকারি অনুদান ছাড়াই হাসপাতালের কার্যক্রম অব্যাহত রাখাসহ সহযোগি প্রতিষ্ঠান গড়তে বিশেষ অবদানের জন্য তার কৃতি ৪ ছেলে শাহরিয়ার আখতার হক ডন, সানজিদ আক্ততার হক ডিউ, ড.হাসনাইন আকতার এবং ত্বাসীন আক্তার হক ডেলকে একাধিক ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে কমিটির পক্ষে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিচালনা কমিটির সাধাের সম্পাদক এ,কে,এম, আজাদ।  হাসপাতালের প্রতিষ্ঠানা বেগম খুরশিদ জাহান হক চকলেটের ৪ ছেলে শাহরিয়ার আখতার হক ডন,সানজিদ আক্ততার হক ডিউ, ড.হাসনাইন আকতার এবং ত্বাসীন আক্তার হক ডেল। সিমিত খরচে গুনগত মান সম্পন্ন চিকিৎসা সেবা বৃদ্ধি করতে সর্বাত্বক সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

 এছাড়াও বক্তব্য দেন খালেকুজ্জামান বাব, তাহের মোহাম্মদ বদরুদোজ্জা আবু, আনোয়ারুল কবির, শাহিন খান, মেহেরুল্লাহ বাদল, মমিনুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার আমলে চিকিৎসা সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গেল ১৫ বছর ধরে কোন সরকারি অনুদান মিলেনি। দানশীল ব্যক্তি প্রতিষ্ঠানের সহায়তায় টিকে থাকার পাশাপাশি চিকিৎসা সেবায় অবদান রাখতে পেরেছিলেন তারা। আগামীতে একটি বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন আয়োজকরা। 

 

মন্তব্য (০)





image

আদালতের সাবেক জিপি ও আ.লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার

১

নিজস্ব ডেস্ক : পটুয়াখালীর জেলা জজ আদালতের সাবেক গভর্নমেন্ট প্লিডার (জিপি) ও জ...

image

সেন্টমার্টিনে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু

২

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) ...

image

পিরোজপুরে পার্কিং করা বাসে আগুন

৩

নিজস্ব ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আর...

image

গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন

৪

নিজস্ব ডেস্ক : ঢাকা থেকে পিরোজপুর আসার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর ...

image

মধ্যরাতে সচিবালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণ

৫

নিজস্ব ডেস্ক : রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দু...

  • company_logo