প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে গণধর্ষনের ঘটনা ঘটেছে। সোমবার সকালে এঘটনায় কিশোরীর বড় ভাই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ঘটনার পর কিশোরীর খালাত বোনের জামাই কাউছার (৩০) ও তার বন্ধু আওয়াল (৩০) পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, গত ১৫ আগষ্ট সন্ধায় বাড়ির কাছে মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে খালাতো বোনের জামাতা কাউছার বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে বাসা থেকে নিয়ে যায়। এরপর সে কিছুটা দূরে পশ্চিম নয়ামাটি রেললাইন এলাকায় আলম মিয়ার ৪র্থ তলা বাড়ীর নিচ তলার উত্তর পাশের ভাড়াটিয়া কক্ষে নিয়ে একাধিকবার কিশোরীকে ধর্ষন করেছে দুজন। কিশোরীর পরিবার অভিযোগ করতে দেরি হওয়ায় ধর্ষনকারীদের গ্রেফতার করতে পারেনি।অভিযান চলমান রয়েছে।
নিজস্ব ডেস্ক : পটুয়াখালীর জেলা জজ আদালতের সাবেক গভর্নমেন্ট প্লিডার (জিপি) ও জ...
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) ...
নিজস্ব ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আর...
নিজস্ব ডেস্ক : ঢাকা থেকে পিরোজপুর আসার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর ...
নিজস্ব ডেস্ক : রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দু...

মন্তব্য (০)