• সমগ্র বাংলা

যশোরের শার্শায় দেবরের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভাবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি :  যশোরের শার্শায় প্রতিবেশী ভাবিকে ধর্ষণ করতে গিয়ে বিশেষঅঙ্গ হারিয়েছেন মফিজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি। নিজের সম্মান রক্ষার্থে ভাবি ধারালো অস্ত্র দিয়ে দেবরের বিশেষঅঙ্গ কেটে দিয়েছেন বলে জানা যায়। গত মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১টার সময় শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অবশেষে ভিকটিমের অভিযোগের ভিত্তিতে ৬ দিন পর মফিজুলকে সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১টার দিকে বাড়ির পাশে নির্জন জায়গায় ভাবীকে ধর্ষণের চেষ্টা করেন তার দেবর মফিজুল ইসলাম। এ সময় প্রতিরোধ করতে গিয়েই তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মফিজুলের বিশেষঅঙ্গে আঘাত করেন। আহত মফিজুল পরে পালিয়ে চন্দনপুর এলাকায় এক পল্লী চিকিৎসকের কাছে যান এবং সেখানে আট সেলাই দিতে হয় বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই মফিজুল ইসলাম ও ভাবির মধ্যে অনৈতিক সম্পর্ক চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। তবে এসবের পরও আবার এমন ঘটনা ঘটায় গ্রামবাসী বিস্মিত ও ক্ষুব্ধ।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান, ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলে সোমবার রাতেই মফিজুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 

মন্তব্য (০)





image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

image

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মুক্তাগাছা উপজেলা...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...

  • company_logo