ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি : “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সপ্তাহের প্রথম দিন সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর র্যালি, আলোচনা সভা ও মৎস্য পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান প্রমুখ।
সভা শেষে মৎস্যজীবী, মৎস্য চাষি, মৎস্য খাদ্য বিক্রেতা ও মৎস্য হ্যাচারিদের মাঝে মৎস্য পুরষ্কার প্রদান করা হয়।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...

মন্তব্য (০)