• বিনোদন

‎২১০ ফুট ওপর থেকে লাফ দিলেন হিমি, এরপর যা ঘটলো

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক: ছোটপর্দার বর্তমান সময়ের ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অবকাশ যাপনে বর্তমানে কানাডায় অবস্থান করছেন তিনি। আর সেখান থেকেই ২১০ ফুট উচ্চতা থেকে বাঞ্জি জাম্প দিয়েছেন তিনি।জীবনের প্রথম এ অভিজ্ঞতার আগ মুহূর্তে ভয়ে তটস্থ হয়ে যান হিমি।
‎
‎পারবেন না পাবেন না বলেও শেষ পর্যন্ত লাফ দেন হিমি। সুস্থ-স্বাভাবিকভাবেই পরে নেমে আসেন। লাফ দেওয়ার ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। হাজারো মন্তব্যে অনুসারীরা তার সাহসের প্রশংসা যেমন করছে, তেমনি নিজেদের ভয়ের কথাও লিখেছেন। এদিকে, কানাডা থেকেই দেশের একটি প্রযোজনা সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।
‎
‎অভিনেত্রীর দাবি, অনুমতি না নিয়ে অভিনেত্রীদের ছবির সঙ্গে ‘আপত্তিকর জোকস’ লিখে পোষ্ট করা হচ্ছে প্রযোজনা সংস্থাটির ফেসবুক পেজে। পরে প্রযোজনা সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, এটি অনিচ্ছাকৃত ভুল।
‎
‎বিষয়টি নিয়ে রোববার (১৭ আগস্ট) রাতে ফেসবুকে হিমি লেখেন, আপনাদের ভিউ/ডলারের দরকার হলে ভালো নাটক বানান। নায়িকাদের অনুমতি ছাড়া কেন তাদের ছবিতে ‘কুরুচিপূর্ণ মনগড়া জোকস’ লিখে পোস্ট করেন? আমার ছবিতে এসব লিখে পোস্ট করবেন না দয়া করে।
‎
‎প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে তার যে কথা উল্লেখ করা হয়েছে সেগুলো কোনো নাটকের ডায়লগ নয় বলেও জানিয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি।
‎
‎তিনি লিখেছেন, আমি কোনো নাটকে এ ধরনের ডায়লগ বলিনি, আপনাদের পোস্টে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং একজন শিল্পী হিসেবে এটি আমার জন্য অসম্মানজনক। দয়া করে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকবেন।
‎
‎হিমি বলেন, বিষয়টি নিয়ে তারা হয়তো দর্শকদের যুক্ত করতে চাইছে কিন্তু আমার কাছে জিনিসটা মোটেও মজার কিছু না। একেবারেই সস্তা প্রচারণা। এতে আমার ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলছেন নেটিজেনরা। পরিচিতদের অনেকেই ফোন করে বিষয়টি জানাচ্ছেন। সে কারণেই আমি ফেসবুকে পোস্ট দিয়েছি। আশা করি এরপর থেকে শুধু লেজার ভিশন না অন্যরাও সচেতন হবেন। অন্যথায় আমি আমার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ভাবব।
‎
‎বিষয়টি নিয়ে প্রযোজনা সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, আমরা লেজার ভিশন সবসময়ই পরিচ্ছন্ন ও রুচিশীল কাজের ব্যাপারে সতর্ক থাকি এবং সকল শিল্পী কলাকুশলী সবাইকে আমরা সম্মানের চোখে দেখি! অভিনেত্রী হিমি আপনি আমাদের অনিচ্ছাকৃত এ ভুলের কারণে যদি দুঃখ পেয়ে থাকেন তাতে আমরা আন্তরিকভাবে লজ্জিত ও দুঃখিত। আগামীতে এ ধরণের ভুল আর কখনো হবে না। পরে আরেকটি পোস্ট করে হিমি লিখেছেন, ভুল বুঝতে পেরে সব ফটোকার্ড রিমোভ করে দিয়েছে লেজার ভিশন। প্রতিষ্ঠানটিকে অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo