• সমগ্র বাংলা

গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে সপ্তাহের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দেশি মাছের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে মৎস্যচাষিদের ভূমিকা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অভয়াশ্রম রক্ষার গুরুত্ব তুলে ধরেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার খাইরুল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, টাঙ্গাইল জেলা সার ডিলার সমিতির সহ-সভাপতি এবং গোপালপুর সার ডিলার সমিতির জয়েন সেক্রেটার মো. হুমায়ুন কবির, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মো. আদম আলী, আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও মৎস্য খামারি বৃন্দ।

সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে মৎস্য চাষিরা আরও উৎসাহিত হয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

image

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মুক্তাগাছা উপজেলা...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...

  • company_logo