• সমগ্র বাংলা

জামালপুরে পুলিশের উপর হামলা, মাদক ব্যবসায়ী ছিনতাই আটক-৪

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ আটককৃত এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। এই ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করেছে মাদারগঞ্জ থানা পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার ১ নং চর পাকেরদহ ইউনিয়নের পশ্চিম চর পাকেরদহ গ্রামের বাংলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পশ্চিম চর পাকেরদহ গ্রামের দুদু মন্ডলের ছেলে মো: আজিজুল হক বাবু (৩২), ইদু মন্ডলের ছেলে মো: রাসেল (৩৪), আসাদ মন্ডলের ছেলে স্বপন (২৮) এবং মৃত কছর মন্ডলের ছেলে সুজা মন্ডল (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ থানার এসআই হাসিব আল মাহফুজের নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম চর পাকেরদহ গ্রামের বাংলা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার কালু মন্ডলের ছেলে, পরিচিত ইয়াবা ব্যবসায়ী নাসির (চিকু) (২৫) কে ৩৩ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটককৃত চিকুকে নিয়ে থানায় ফেরার পথে বাংলা বাজার এলাকায় তার আত্মীয়-স্বজন ও সহযোগীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা পুলিশের কাছ থেকে আসামি নাসির চিকুকে ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীদের আঘাতে এএসআই মুজিবুর রহমান ও এএসআই নাইমুর রহমান আহত হন। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনায় শনিবার রাতেই এসআই হাসিব আল মাহফুজ বাদী হয়ে সরকারি কাজে বাধা দান এবং পুলিশের উপর হামলার অভিযোগে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করে মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর রবিবার  ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত ৪ জনকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে রবিবার দুপুরে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ী নাসির ওরুফে  চিকুসহ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া, মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

image

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মুক্তাগাছা উপজেলা...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...

  • company_logo