• জাতীয়

বিমান বিধ্বস্ত: ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ৮ দাবির স্মারকলিপি ‘গ্রহণ করেনি’ মাইলস্টোন

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আট দাবি সম্বলিত স্মারকলিপি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে, কলেজ কর্তৃপক্ষের দাবি, অভিভাবকরা হট্টগোল করে একসঙ্গে প্রবেশের চেষ্টা করায় পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ে। ফলে স্মারকলিপি নেওয়া সম্ভব হয়নি।
‎
‎রোববার দুপুর সোয়া ১২টা থেকে এক ঘণ্টারও সময় ধরে অপেক্ষা করেও তারা স্মারকলিপি জমা দিতে পারেননি। পরে দুপুর দেড়টার দিকে একাডেমিক ভবনের সামনে সাংবাদিকদের ব্রিফিং করে নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমার মামা লিয়ন মীর এ অভিযোগ জানান।
‎
‎এ বিষয়ে কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল সমকালকে বলেন, আমরা তাদের তিন-চারজনের প্রতিনিধিদলকে স্মারকলিপি দিতে বলেছিলাম। কিন্তু তারা বিশৃঙ্খলা সৃষ্টি করায় তা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবির প্রতি সহমর্মী এবং দাবিগুলো বিবেচনা করবে।
‎
‎পরিবারের ৮ দফা দাবি হলো- (১) ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিতকরণ, (২) মাইলস্টোনসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ, (৩) সরকারের পক্ষ থেকে নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে ৫ কোটি এবং আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ, (৪) স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে নিহত প্রতি শিক্ষার্থীর পরিবারকে ২ কোটি এবং আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ, (৫) রানওয়ে সংলগ্ন শিক্ষাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া, প্রয়োজনে রানওয়ের অবস্থান পরিবর্তন, (৬) কোচিং ব্যবসার অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষিকা খাদিজাকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ ও বিচারের আওতায় আনা, (৭) ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ পরিবারগুলোকে প্রদর্শন,  (৮) বিমান বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম জনবসতিহীন এলাকায় স্থানান্তর।

মন্তব্য (০)





image

ঢাকার পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

১

নিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়...

image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

২

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

৩

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৪

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৫

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

  • company_logo