• লিড নিউজ
  • জাতীয়

সরকার কারো কথায় কাজ করে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন: উপদেষ্টা রিজওয়ানা ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। এমনটাই ব্যক্ত করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, বিদেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই।
‎
‎রোববার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা বলেন, সরকার সবকিছু বিবেচনা করে এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের সময় দিয়েছে।
‎
‎ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না জানিয়ে এনসিপির বক্তব্যের প্রসঙ্গে উপদেষ্টা রিজওয়ানা বলেন, যে যে যার রাজনৈতিক অবস্থান থেকে কথা বলে। সরকার কারও কথা অনুযায়ী কাজ করে না।
‎
‎সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সে পথেই আছে বলেও মন্তব্য করেন তিনি। জানান, সরকার জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে। সব রাজনৈতিক দল যদি গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে একমত হয় তখন সে বিষয়টি দেখা যাবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।
‎
‎জাফলংয়ের পাথর উত্তোলন নিয়ে তিনি বলেন, আজকে যারা শ্রমিকদের জন্য দুঃখ করছেন, একসময় তারা ডিনামাইট দিয়ে বালু উত্তোলন করতে গিয়ে ৬৫-৮০ জন শ্রমিককে মেরেছিল। তখন আমরা তাদের দুঃখ প্রকাশ করতে দেখিনি।

মন্তব্য (০)





image

ঢাকার পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

১

নিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়...

image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

২

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

৩

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৪

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৫

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

  • company_logo