ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য সরকারের পাশাপাশি সকল বাহিনী এরইমধ্যে প্রস্তুতি নিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরেরঘর এলাকায় শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘সরকার এরইমধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘পুলিশের প্রশিক্ষণ, সেনাবাহিনীর আনুষ্ঠানিক নিয়োগ—সব কাজও এরইমধ্যে শুরু হয়েছে। আমাদের প্রত্যাশা, সরকার নির্ধারিত তারিখে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবে। নির্বাচন শেষে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা আমাদের পূর্ববর্তী ঠিকানায় ফিরে যাব।’
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক প্রমুখ।
নিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...
নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...
নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...
নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

মন্তব্য (০)