• জাতীয়

৩৩ প্রকার ওষুধের দাম কমল

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ৩৩ প্রকার অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমিয়েছে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল)। আজ বুধবার কোম্পানির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা। তিনি জানান, সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্য কমানো হয়েছে। 

সামাদ মৃধা বলেন, সিন্ডিকেট ভেঙে র-ম্যাটেরিয়াল (কাঁচামাল) যৌক্তিক মূল্যে কেনার ব্যবস্থা করায় ব্যয় কমেছে। এর ফলে ৩৩টি ওষুধের দাম ১০-৫০ শতাংশ পর্যন্ত কমানো গেছে। 

তিনি জানান, অ্যান্টিবায়োটিক, নিউমোনিয়া, সর্দি, জ্বর, উচ্চরক্তচাপ, গ্যাস্ট্রিক আলসার, কৃমিনাশক, ব্যথানাশক, হাঁপানি ও ভিটামিন সংক্রান্ত ওষুধের দাম কমেছে। 

ইডিসিএল জানায়, ওমিপ্রাজল ক্যাপসুল, কেটোরোলাক ইনজেকশন, অনডানসেট্রন ইনজেকশন, সেফট্রিয়াক্সোন ও সেফটাজিডিম ইনজেকশনের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। মেরোপেন ওমিপ্রাজল ইনজেকশনের দামও হ্রাস পেয়েছে।

এ ছাড়া মনটিলুকাস্ট ট্যাবলেটের দাম ১০ টাকা ৬৭ পয়সা থেকে পাঁচ টাকা করা হয়েছে। গ্রামীণ ক্লিনিকে তালিকাভুক্ত ৩২টি ওষুধের মধ্যে ২২টির দামও কমানো হয়েছে। গ্যাস্ট্রিকের অ্যান্টাসিড, প্যারাসিটামল, সালবিউটামল, অ্যালবেনডাজল, ক্লোরামফেনিকল আই ড্রপ, মেটফর্মিনসহ বিভিন্ন ওষুধের দাম কমানো হয়েছে।

কর্মী ছাঁটাই প্রসঙ্গে সামাদ মৃধা বলেন, ইডিসিএলের উৎপাদনক্ষমতা অনুযায়ী দুই হাজারের বেশি অতিরিক্ত জনবল ছিল। তারা সবাই অদক্ষ কর্মী, অনেকের জাল সনদ পাওয়া গেছে। তারা কোনো কাজ করত না। এই অদক্ষ জনবলের মধ্যে ৭২২ জনকে ছাঁটাই করা হয়েছে। প্রতিষ্ঠানটির স্বার্থে আরও এক হাজারের বেশি জনবল ছাঁটাই করতে হবে। যাদের ছাঁটাই করা হয়েছে তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে।

 

মন্তব্য (০)





image

ঢাকার পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

১

নিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়...

image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

২

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

৩

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৪

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৫

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

  • company_logo